প্রথমে Sutonny MJ ফন্ট টা ইন্সটল করে নিতে হবে। এরপর অভ্রের টুলস্ থেকে Output as ANSI এ ক্লিক করে Use ANSI anyway তে ক্লিক করে অ্যাডোবিতে Sutonny MJ ফন্ট সিলেক্ট করে নির্ভেজালভাবে বাংলা লেখা শুরু করা যাবে। যুক্তাক্ষর নিয়ে কোনো ঘাপলায় পড়া লাগবে না। উইন্ডোজ ৭ এর ৩২ বিট সংস্করণে পরীক্ষিত। ৬৪ বিটের ব্যপারে পরে জানাবো।
অন্যান্য সময় লেখার জন্য আবার টুলস্ থেকে Output as Unicode এ ক্লিক করে নিতে হবে। যারা আগের ইউনিবিজয় লে-আউটে অভ্যস্ত ছিলেন তারা এই লিঙ্ক থেকে ইউনিবিজয় লে-আউট ডাউনলোড করে অভ্রের কি-বোর্ড লে-আউট ফোল্ডারে (C:\ProgramData\Avro Keyboard\Keyboard Layouts) পেস্ট করলেই অভ্র টুলবারে ইউনিবিজয় কি-বোর্ড ফেরত পাবেন।
0 comments:
Post a Comment