Showing posts with label Illustrator tutorial. Show all posts
Showing posts with label Illustrator tutorial. Show all posts

Saturday, June 26, 2010

ইলাস্ট্রেটরে ত্রিমাত্রিক ফুলদানী

এই টিউটোরিয়ালটি একদম শখের বশে যারা অ্যাডো্ব ইলাস্ট্রেটর নিয়ে ঘাটাঘাটি করেন মূলত তাদের জন্যই।
প্রথমে অ্যাডো্ব ইলাস্ট্রেটর চালু করে file > new-এ (Ctrl+N) ক্লিক করুন,



Documents size: custom , width : 612pt , height : 792pt দিয়ে ok করুন।

tool palette থেকে pen tool নিয়ে নিচের ছবির মতো শেপ তৈরি করুন।

window > graphic style libiries > 3d effect-এ ক্লিক করলে 3d effect palette ওপেন হবে।



এবার 3d effect palette থেকে 3d effect 21 অর্থাত ছবিতে চিহ্নিত আইকনে ক্লিক করুন অথবা drag and drop করুন pen tool-এ করা শেপটির উপরে।

এবার আপনি আপনার শেপটিকে 3d shape-এ দেখতে পাবেন।

direct selection tool ব্যবহার করে শেপটির পয়েন্টগুলো এডিট করে ইচ্ছেমতো শেপ দিন।


নিজস্ব শৈল্পিকতা ইউজ করে আরো চমক আনা যেতে পারে।