Tuesday, September 11, 2012
Thursday, May 31, 2012
Wednesday, January 4, 2012
Monday, October 10, 2011
'Puff' টfইপের Blast
আহ্! বহুদিন পর ব্লগে লিখতে আসলাম! :)
নতুন অফিসে জয়েন করেছি, চলছে নতুন নতুন কাজ আমার বন্ধু+সহকর্মী ফ্ল্যাশ আর্টিস্ট বনি ও অ্যাকশন স্ক্রিপ্ট কোডার হিমেলের সাথে।
গতকাল অফিসে 'Puff' টাইপের একটা Blast স্যাম্পল তৈরি করলাম একটা এডুকেশনাল ফ্ল্যাশ গেমের জন্য।
নতুন অফিসে জয়েন করেছি, চলছে নতুন নতুন কাজ আমার বন্ধু+সহকর্মী ফ্ল্যাশ আর্টিস্ট বনি ও অ্যাকশন স্ক্রিপ্ট কোডার হিমেলের সাথে।
গতকাল অফিসে 'Puff' টাইপের একটা Blast স্যাম্পল তৈরি করলাম একটা এডুকেশনাল ফ্ল্যাশ গেমের জন্য।
(ইমেজে ক্লিক করুন)
আরো কিছু কাজ নিয়ে ফিরে আসব গেমটি রিলিজ পেলেই :)Wednesday, March 30, 2011
Wednesday, February 2, 2011
স্যাম্পল টেক্সট!
ওয়েব ডিজাইন নিয়ে যারা কাজ করেন তাদের প্রায়ই ডিজাইনে কিছু স্যাম্পল টেক্সট প্লেস করা লাগে। অনেক সময় (আমার অভিজ্ঞতায় বেশিরভাগ সময়ই) এই ছোট্ট কাজটাই অনেক বিরক্তিকর হয়ে দাড়ায় কোত্থেকে টেক্সট নেয়া যায় তা ভেবে! তখন হয় কোনো সাইট খুলে নয়তো অন্য কোনো ডিজাইন বা ওয়ার্ড ফাইল ওপেন করে টেক্সট কপি করা লাগে!
গুগল ক্রোমের মজার এই অ্যাড-অন এই ঝামেলা থেকে বাচিয়ে দেবে মুহূর্তেই! এমনকি ব্যবহারকারীরা শব্দ সংখ্যা ও প্যারাগ্রাফ সংখ্যাও নির্ধারণ করে দিতে পারবেন।
আশা করি ওয়েব ডিজাইনারদের উপকারে আসবে :)
গুগল ক্রোমের মজার এই অ্যাড-অন এই ঝামেলা থেকে বাচিয়ে দেবে মুহূর্তেই! এমনকি ব্যবহারকারীরা শব্দ সংখ্যা ও প্যারাগ্রাফ সংখ্যাও নির্ধারণ করে দিতে পারবেন।
আশা করি ওয়েব ডিজাইনারদের উপকারে আসবে :)
Wednesday, January 26, 2011
ফটোশপ সিএস৫ এর ২৫ টি অসাধারণ কি-বোর্ড শর্টকাট (পর্ব-৩):
===
(পূর্ব প্রকাশের পর)
১১. বড় হাতের অক্ষর: অনেক সময় টাইপ করা শেষে মনে পড়ে যায় অক্ষরগুলো বড় অক্ষরে লেখা উচিৎ ছিলো! ছোট হাতের অক্ষরগুলো কেটে দিয়ে আবার বড় হাতের অক্ষরে লেখার সময় বাচাতে এই শর্টকাট। সমস্ত টেক্সট সিলেক্ট করে Command(ম্যাক)/Ctrl(উইন্ডোজ) + Shift + K চাপুন, মুহূর্তেই সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে। পুনরায় Command(ম্যাক)/Ctrl(উইন্ডোজ) + Shift + K চাপলে আগের অবস্থায় ফিরে যাবে। এই প্রসেসটি Character প্যালেটের নিচ থেকে তিন নাম্বার অপশন All Caps এ ক্লিক করলেও হয়।
১২. অক্ষরের মধ্যবর্তী স্পেস কমানো-বাড়ানো: কিছু ফন্ট আছে যার অক্ষরগুলি পরস্পরের খুব কাছাকাছি থাকে। আবার কিছু ফন্টের ক্ষেত্রে এর উল্টোটাও দেখা যায়। অথবা কাজের প্রয়োজনেই তখন অক্ষরের মধ্যবর্তী স্পেস কমানো-বাড়ানো লাগে। এজন্য নির্দিষ্ট টেক্সট সিলেক্ট করে বা টেক্সটের মাঝে কার্সর রেখে Alt/Option + Left বা Right Arrow কি চাপতে হয়।
১৩. টেক্সট লাইনের মধ্যবর্তী স্পেস কমানো-বাড়ানো: অনেক সময় ডিজাইনের খাতিরে টেক্সটের দুটি লাইনের মধ্যখানের স্পেস ইচ্ছেমত বাড়ানো-কমানো লাগে। যে লাইনটি নিচে নামাতে বা উপরে উঠাতে চান তা সিলেক্ট করে Alt/Option + Up বা Down Arrow কি চাপলেই কাজ হয়ে যাবে।
১৪. বেজ লাইন শিফ্ট: কিছু স্পেশাল টেক্সট আছে যেগুলোর কিছু অক্ষর, শব্দ বা সেনটেন্স লাইনের উপরদিকে অথবা নিচের দিকে ছোট, বড় বা অপরিবর্তিত অবস্থায় একই টেক্সট লেয়ারে লিখতে হয়। এটা করার শর্টকাট হলো অক্ষরটি সিলেক্ট করে Alt/Option + Shift + Up বা Down Arrow কি চাপতে হবে। টেক্সট সাইজ পরিবর্তনের জন্য ১০ নং শর্টকাট অনুসরণ করুন।
১৫. কালার ফিল: খুব সহজে কোনও লেয়ার, সিলেক্টেড অংশ, টেক্সট লেয়ার বা ভেক্টর শেপকে রঙ দিয়ে ফিল আপ করার জন্য যথাক্রমে এই শর্টকাটগুলো ব্যবহার করুন-
• Command/Ctrl + Backspace – ফর গ্রাউন্ড কালার
• Alt/Option + Backspace – ব্যাকগ্রাউন্ড কালার
• Shift + Backspace – ফিল অপশন
(পর্ব ১)
(পর্ব ২)
সূত্র: http://psd.tutsplus.com/articles/tools/awesome-keyboard-shortcuts-photoshop/
Subscribe to:
Posts (Atom)







